1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

ছাত্রদলের কাঙ্ক্ষিত পদ না পেয়ে অভিমানে যুবলীগে যোগদান!

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নেতাদের সঙ্গে অভিমান করে প্রায় দুই শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেছেন।

শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের মাধ্যমে জেলা ছাত্রদল থেকে সদ্য পদত্যাগকারী সহ-সভাপতি রবিন ও পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুরখাবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী যুবলীগে যোগদান করেন।

পরে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলে যোগদানকারী কর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ বছর পর গত ৯ এপ্রিল ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১ম অধিবেশন শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জেলার নতুন ছাত্রদল সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুমন ইসলামের নাম ঘোষণা করেন। এতে ব্যাপক প্রতিক্রিয়া হয় সম্মেলনস্থলেই।

পরে গত ৩ মে রাতে ঠাকুরগাঁও পৌর এলাকার গোলায়পাড়া বিএনপি ও ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী সাবেক ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে লিখিতভাবে সব কার্যক্রম থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন।

ঘটনাটি এখন টক অব দ্যা ঠাকুরগাঁও ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। এতে বিএনপির মহাসচিব ও কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বিব্রত বলে জানা গেছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!