1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ কত পেল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে বাংলাদেশর স্থান হয় । সেখান থেকে বিদায় নেয় বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে পাকিস্তান। শিরোপা জেতায় মোটা অঙ্কের প্রাইজমানিই পেয়েছে পাকিস্তান। সেমিফাইনালে ওঠায় বাংলাদেশের আয়টাও চোখে পড়ার মতো।

চ্যাম্পিয়ন দল হিসেবে পাকিস্তান সর্বোচ্চ ২২ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পায়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা। অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া ভারত রানার্সআপ দল হিসেবে পায় ১১ লাখ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকা প্রায়।

সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেলেও মোটা অঙ্কের অর্থই জমা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কোষাগারে। মাশরাফির দল প্রাইজমানি হিসেবে পাচ্ছে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি ৬২ লাখ ৬১ হাজার টাকা প্রায়। সমান পরিমাণ অর্থ পাচ্ছে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড ক্রিকেট দলও।

গ্রুপ পর্বে তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সমান ৯০ হাজার মার্কিন ডলার করে পাচ্ছে আইসিসি থেকে। অন্যদিকে গ্রুপ পর্বের তলানির দল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার অ্যাকাউন্টে যাচ্ছে ৬০ হাজার মার্কিন ডলার করে।

প্রাইজমানির পাশাপাশি বোর্ড থেকেও মোটা অঙ্কের অর্থ পাবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচের জন্য বোর্ড থেকে ২ লাখ টাকা করে ফি পাবেন মাশরাফিরা। অন্যদিকে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা দল নিউজিল্যান্ডের বিপক্ষে জেতায় ১ লাখ ৬০ হাজার টাকা করে পাবেন টাইগার ক্রিকেটাররা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!