1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

চালের আমদানি শুল্ক ১৮ ভাগ হ্রাস : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চালের বাজারমূল্য স্থিতিশীল রাখতে সরকার চলমান আমদানি ১৮ ভাগ শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা চিন্তা করে এখন থেকে ১০ শতাংশ আমদানি শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। এতে করে চলমান বাজার মূল্য দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। মন্ত্রী আজ সচিবালয়ে ‘প্রতিযোগিতা আইন-২০১২’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পূর্বে বাজারপ্রতি ১০ ভাগ আমদানি শুল্কের পাশাপাশি কৃষকদের অধিকার নিশ্চিত করতে ১৫ ভাগ রেগুলারেটরি ডিউটি (আরডি) এবং ৩ ভাগ সম্পপূরক শুল্কসহ মোট ২৮ ভাগ শুল্ক দিতে হতো এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাজারে পণ্যের মূল্য ইচ্ছাকৃত বৃদ্ধির চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের ফলে পণ্যমূল্য স্বাভাবিক রয়েছে। স্থায়ীভাবে পণ্যের বাজার স্বাভাবিক রাখতে সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতিযোগিতা আইনের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে ষড়যন্ত্রমূলক যোগসাজস, মনোপলি, জোটবদ্ধতার মাধ্যমে পণ্যের মূল্য বৃদ্ধির প্রবনতা বন্ধ করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। সে মোতাবেক প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে’। ‘দেশে স্বাভাবিক প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সরকার সবধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা কমিশন সে লক্ষ্যে কাজ করে যাবে। দেশীয় শিল্পকে রক্ষা করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যাচ্ছে’ বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট দেশের মানুষের প্রত্যাশা মতো সংশোধিত আকারে পাস করা হবে। পাসকৃত বাজেট দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং মানুষ খুশি হবেন। তিনি জাতীয় সংসদে এমন বাজেট পাস করা হবে, যা সকলের কাছ গ্রহণযোগ্য হবে। বাজেট পাসের পর আর কোন আলোচনা বা সমালোচনা থাকবে না বলেও উল্লেখ করেন।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ইষ্ট-ওয়েষ্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ. কে. এনামূল হক।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!