1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গাজীপুর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ১৩১ বার পড়া হয়েছে

 

গাজীপুর নগরীর সালনা ও বড়বাড়ি এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। তাদের মধ্যে একজনের নাম জিয়াউর রহমান (৩৫)।

মরদেহ দুইটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার এসআই মো. আলামিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সালনা ফরেস্ট চেকপোস্টের পাশে জাকির হোসেনের বাড়ির পাশ থেকে জিয়াউর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিম আরো জানায়, নিহতের গলায় কাটা ও ডান পাঁজরে ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হত্যা করেছে।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজারের কাছে বড়বাড়ি মির্জাবাড়ির পার্শ্ববর্তী গলি থেকে এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানা যায়নি।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!