1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা জনগণের মুখোমুখি অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি- সনাক ও গাইবান্ধা পৌরসভার যৌথ আয়োজনে গতকাল রোববার দুপুরে গাইবান্ধা পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৭৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর, টিআইবি ও সনাক সদস্য, স্বজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও পৌর এলাকার জনগণ।

উন্মুক্ত বাজেট ঘোষণা শেষে জনগণের মুখোমুখি বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে পৌরসভার সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল পরিস্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাটের উন্নয়ন, শিশু পার্কের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাজেট বণ্টন, নারী উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ, শহরের আধুনিকায়ন, পানির সমস্যাসহ জনগণের বিভিন্ন সমস্যার বিষয়ে। পৌর বাসীর বিভিন্ন প্রশ্নের উত্তরে পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বিভিন্ন ক্ষেত্রে তার সীমাবদ্ধতা কথা উলে¬¬খ করেন। এছাড়া পৌর সভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি উপস্থিত পৌরবাসীকে জানান আপনারা নিয়মিতভাবে কর ও পানি বিল পরিশোধ করে সামগ্রিকভাবে পৌরসভাকে সহযোগিতা করলে এ পৌরসভার উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গাইবান্ধা পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উলে¬খ করা হয় মোট বাজেটের পরিমাণ রাজস্ব ও উন্নয়ন খাতে ৭৮ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকা। অপরদিকে ব্যয় হিসেবে ধরা হয়েছে ৭৮ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫ লাখ ৯৬ হাজার টাকা। পৌর মেয়র এর পক্ষে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা জনসম্মুখে এ বাজেট তুলে ধরেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!