1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধায় কামারপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বিদ্যালয় সুত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর তিনি এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা করে ১০ জন শিক্ষক কর্মচারি নিয়োগ দিয়েছেন। এছাড়া ওই বিদ্যালয়ের এমএলএস আহম্মদ আলী ভোটার আইডি কার্ডের জন্মতারিখ পরিবতন করে ৬০ বছর চাকরি মেয়াদ উত্তীর্ণ হলেও তাকে অবৈধভাবে গত কয়েক বছর ধরে চাকরিতে বহাল দেখানো হয়েছে। তিনি বর্তমানে চোখে স্বল্পতা দেখা এবং বার্ধক্যের কারণে বিদ্যালয়ে হাজির না হলেও তার নাতিকে দিয়ে স্কুলের কাজ চালানো হচ্ছে দীর্ঘ প্রায় ৫ বছর ধরে। প্রধান শিক্ষক এক্ষেত্রে উক্ত এমএলএস’র সাথে একটি গোপন যোগসাজসের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানা গেছে। এছাড়া ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের সংরক্ষিত তহবিল থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করেন। অপরদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি অন্যান্য শিক্ষকদের মধ্যে বিতরণ না করে এবং বিদ্যালয় ফান্ডে জমা না দিয়ে তিনি সম্পুর্ণ টাকা গত কয়েক বছর ধরে আত্মসাৎ করে আসছেন। এছাড়া বিনামূল্যে বই বিতরণের নিয়ম থাকলেও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রত্যেক ছাত্রীর কাছ থেকে কেরিংকস্ট বাবদ ১০ টাকা হারে ফি আদায় করেন। এছাড়া প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের গাফলতির কারণে বিদ্যালয়ের কাঁধে বর্তমানে প্রায় ১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া জমেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গভর্ণিংবডির সভায় প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!