1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

খুলনায় ইসলামী আন্দোলনের নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

খুলনা মহানগরীতে ইকবাল সরোয়ার নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের আঞ্জুমান রোডের একটি মসিজেদের অদূরে এ ঘটনা।

নিহত ইকবাল ইসলামী আন্দোলন বাংলাদেশের নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ঘটে বলে জানা গেছে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা দক্ষিণ জেলার সহ-সভাপতি ইসহাক ফরিদী নিহত ইকবালের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

তবে দৌলতপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ইকবাল সরোয়ার নিহত সন্ত্রাসী খোকন ওরফে টাইগার খোকনের সহযোগী ছিলেন। টাইগার খোকনের দক্ষিণ হস্ত হিসেবে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি করতে পারদর্শী ছিলেন তিনি।

ইকবাল দৌলতপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন। সম্প্রতি তাকে পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজি না করতে হুঁশিয়ার করা হয়।

২০১৫ সালের ২৯ মে শহিদ ওরফে হাজি শহিদকে গুলি করে হত্যার ঘটনায় ইকবাল সন্দেহভাজন হিসেবে ছিলেন বলে ওসি জানান।

নগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন সাংবাদিকদের বলেন, তিনজন যুবক হেঁটে গিয়ে খুব কাছ থেকে ইকবালকে গুলি করে হত্যা করে। তার বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। গুলির ধরণ দেখে মনে হচ্ছে কাটা রাইফেলের। ঘটনাস্থল থেকে রাইফেলের বাট উদ্ধার করা হয়েছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!