1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাইজেশন বাধ্যতামূলক করা হচ্ছে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ক্যাবল টিভি নেটওয়ার্কের ডিজিটাইজেশন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বিষয়ে প্রস্তাবনা দিয়ে তিনি বলেন, ‘আমাদের টিভি সিস্টেমের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা উন্নতি হবে, ম্যান্ডেটরি ডিজিটাইজেশন অব ক্যাবল টিভি নেটওয়ার্ক’। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও নেপালে ইতোমধ্যে ক্যাবল টিভির ডিজিটালাইজেশন হয়েছে উল্লেখ করে তিনি বলেন- ‘আগামী বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে এবং দুই বছরের মধ্যে সমস্ত জেলা ও উপজেলায় এ পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।

সংসদে অর্থমন্ত্রী বলেন- ‘অ্যানালগ ক্যাবল টিভি অপারেটররা প্রতিটি সংযোগের বিপরীতে গড়ে প্রতি মাসে ২৫০ থেকে ৩০০ টাকা আদায় করে। এতে ভ্যাট শুল্কসহ সম্পূরক শুল্ক আরোপিত আছে। কিন্তু গ্রাহকের কাছ থেকে তারা যা আদায় করে তার সামান্য অংশও সরকারকে দেয় না’। আর তাই অর্থমন্ত্রী বাজেটে ডিজিটাল আড্রেসেবল সিস্টেম প্রবর্তনের প্রস্তাব পেশ করেন। এতে সরকারের রাজস্ব নিশ্চিত করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

ক্যাবল টিভি নেটওয়ার্কের এই বাধ্যতামূলক ডিজিটাইজেশন খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হওয়া ছাড়াও বাংলাদেশ ডিজিটাল ক্যাবলের অসংখ্য চ্যানেল, সর্বোচ্চ মানের ছবি ও শব্দ, এবং বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে ডিজিটাইজেশনের দিকে অনেক দূর এগিয়ে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশে জাদু ডিজিটাল ও বেঙ্গল ক্যাবল টিভি নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!