1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

কান্নাকাটি করে কোনো লাভ হবে না, শেখ হাসিনাই সহায়ক সরকারের ভূমিকা পালন করবেন: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

জাতীয় নির্বাচনে সহায়ক সরকারের অধীনে খালেদা জিয়ার এমন দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং শেখ হাসিনার সরকার সহায়ক সরকারের ভূমিকা পালন করবে। এক্ষেত্রে বিএনপির কান্নাকাটি করে কোনো লাভ হবে না।

মঙ্গলবার দুপুরে দাউদকান্দির গৌরীপুর বাজারে গোমতি সেতুর কাজ পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আগামী নির্বাচনের সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংবিধানে যেভাবে সেনাবাহিনীর ভূমিকার কথা নির্ধারিত রয়েছে, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী সেভাবেই দায়িত্ব পালন করবে।

তিনি এও বলেন, কোনো দাবী পেশ করে তাদের লাভ হবে না। দাবী পেশ করে যদি দাবীর বাস্তবায়ন না হয় তাহলে পরাজিত হিসাবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোনো দলের জন্য শুভ নয়।

এসময় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মাদ আলী সুমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!