1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

কাতারে প্রবাসী বাংলাদেশীদের দুতাবাসের পরামর্শ গ্রহণের নির্দেশনা

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

উপসাগরীয় দেশ কাতারে উদ্ভূত পরিস্থিতির পেক্ষাপটে এককভাবে কোন সিদ্ধান্ত না নিয়ে দোহায় বাংলাদেশ দূতাবাসের পরামর্শ গ্রহণ করার জন্য কাতারে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহবান জানানো হয়েছে।
ইসলামিস্ট গ্রুপগুলোকে সহযোগিতা দিয়ে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টির অভিযোগে উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক ছিন্ন করার পর উদ্ভুত পরিস্থিতিতে এই পরামর্শ দেয়া হয়েছে।
দূতাবাস এক বিবৃতিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত না নিয়ে প্রয়োজনীয় নির্দেশনার জন্য কাতারের সকল বাংলাদেশীকে দূতাবাসের সঙ্গে পরামর্শ করতে অনুরোধ জানানো হয়েছে।
দোহায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর হচ্ছে +৯৭৪৪৪৬৭১৯২৭।
বিবৃতিতে কলা হয়, দূতাবাস উদ্ভুত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষন করছে। পরিবর্তিত পরিস্থিতি যথাযথ বিশ্লেষণের এবং পর্যবেক্ষণের পরে দূতাবাস যথাযথ পরামর্শ দেবে।
দূতাবাস জানায়, তারা পরিস্থিতির প্রতি ঘনিষ্ট নজর রাখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অব্যাহত যোগাযোগ বজায় রেখেছে।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি কাতার সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ব্যাপারে অহেতুক আতংকিত হওয়ার কারণ নেই বলে দূতাবাস মনে করে ।
কাতারে বর্তমানে ৩৮০০০০ বাংলাদেশী কর্মরত রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!