1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

এবার খুলনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

 

এবার খুলনার দৌলতপুরে আবদুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লাকে (২৬) নামে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দৌলতপুরের দেয়ানা এলাকার পূর্বপাড়া হাসপাতাল মোড়ে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, নিহত শিবলু মোল্লা দেয়ানা এলাকার বাবু মোল্লার ছেলে ও খুলনা বিএল কলেজ শাখা ছাত্রদলের নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়ানা হাসপাতাল মোড়ে আড্ডা দিচ্ছিল শিবলু। এসময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে শিবলুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় শিবলুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে শিবলুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই স্থানীয়রা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমির হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির ছেলেরাসহ আরও কয়েকজন মিলে শিবলু মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

নিহতের চাচা খুলনা সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা শিবলুকে কুপিয়ে জখম করে। শিবলু তার বাবা বাবু মোল্লার ব্যবসা দেখাশুনা করতো। সে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল না।’

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিবলু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!