1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

উত্তপ্ত লংগদু, ১৪৪ ধারা জারি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২ জুন, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

 

যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাঙামাটির লংগদু। এ ঘটনায় তিনটিলা এলাকাসহ আশপাশের পাহাড়িদের বাড়িঘরে সহিংস হামলা হয়েছে। আগুনে জনসংহতি সমিতির (জেএসএস) উপজেলা অফিসসহ কয়েকশ’ পাহাড়ি বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি সামাল দিতে শুক্রবার দুপুরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

নিহত মো. নুরুল ইসলাম নয়ন লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি লংগদুর বাইট্টাপাড়ার বাসিন্দা মৃত ফয়েজ আহম্মদের ছেলে। পেশায় নয়ন মোটরসাইকেলচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়নের মোটরসাইকেলটি দুই উপজাতীয় সন্ত্রাসী ভাড়ায় নিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) নামক স্থান থেকে নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সকাল ৭টার দিকে নুরুল ইসলাম নয়নের মরদেহ বাইট্টাপাড়ার নিজ বাড়িতে নেয়া হয়। সেখান থেকে সকাল ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ উত্তেজিত লোকজনের একটি মিছিল লংগদু উপজেলা সদর যায়।

অভিযোগে জানা যায়, লংগদুর তিনটিলাসহ উপজেলা সদরের আশপাশে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) মো. সাফিউল সারোয়ার বলেন, অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সর্বশেষ শুক্রবার দুপুরে ১৪৪ ধারা জারি করেছেন লংগদু উপজেলা প্রশাসন।

পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত লংগদুতে ১৪৪ ধারা বলবৎ থাকবে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে। তবে এখনো পাহাড়ি বাঙালি উভয়ের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এদিকে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।

শহরের বনরূপা চত্ত্বর থেকে মিছিলটি বের করে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা আলিফ মার্কেট চত্ত্বর গিয়ে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবলীগ সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. সোলাইমান চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজনসহ অন্যরা।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!