1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ঈদ বোনাস ও বেতন-ভাতা ২০ জুন

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের টাকা ২০ জুন পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০১৭ অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সব নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা/কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং দেশের সব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জুন মাসের পেনশনের টাকা ২০ জুন দেওয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হিসাব মহানিয়ন্ত্রক এবং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্সকে চিঠি দেওয়া হয়েছে।

ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদের কেনাকাটার সুবিধার্থে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা ঈদের আগেই তাদের বেতন-ভাতা এবং ঈদ বোনাস তুলতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!