1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ইসলামাবাদকে কড়া বার্তা মোদী-ট্রাম্পের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

দিল ভারত-আমেরিকা। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে পড়শি দেশগুলির উপর যাতে জঙ্গি হামলা না হয় ইসলামাবাদকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে দু’দেশ। মুম্বই ও পঠানকোট হামলা-সহ একাধিক পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় অপরাধীদের বিচার দ্রুততার সঙ্গে মেটাতে হবে বলেও সরব ভারত ও আমেরিকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সাক্ষাতের অনেকটাই জুড়ে রইল সন্ত্রাসবাদ প্রসঙ্গ। সোমবার সন্ধ্যায় বৈঠক শেষে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দুই নেতার যৌথ বিবৃতিতে তেমনটাই জানানো হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলা করা ছাড়াও বাণিজ্য, প্রতিরক্ষা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর দিকেও জোর দেবে দু’দেশ। সীমান্তের ওপার থেকে জঙ্গি সন্ত্রাস যে শুধুমাত্র ভারতের নয়, গোটা দক্ষিণ এশিয়ার কাছেই উদ্বেগের কারণ তা-ও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিদেশসচিব এস জয়শঙ্কর জানিয়েছেন, দুই নেতার বৈঠকে মূলত সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি বার বার ঘুরেফিরে এসেছে। তিনি বলেন, “বৈঠকে পাকিস্তান নিয়ে সবিস্তার আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে দু’দেশই সহমত যে এটা শুধু ভারতের একার সমস্যা নয়। আলোচনায় আফগানিস্তান প্রসঙ্গও উঠেছে।” সন্ত্রাসবাদ কোনও আঞ্চলিক সমস্যা নয়। তা গোটা বিশ্বের জন্যই উদ্বেগের। ভারতের মাটিতে অতিসক্রিয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং ডি-কোম্পানির বিরুদ্ধে লড়াইতেও দু’দেশের গোয়েন্দারা মিলিত হয়ে কাজ করবে বলেও জানিয়েছে দু’দেশ। জয়শঙ্কর জানিয়েছেন, হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার মাধ্যমেই এ নিয়ে দিন কয়েক আগে সদর্থক বার্তা দিয়েছে আমেরিকা।

বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “জঙ্গি সংগঠন ও মৌলবাদী মতাদর্শে মদতকারীদের উপড়ে ফেলতে উভয় দেশই দৃঢ়প্রতিজ্ঞ। কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে আমরা ধ্বংস করবই।” এ দেশে সন্ত্রাসে মদত যোগানোর জন্য বরাবরই ইসলামাবাদকে দায়ী করেছে ভারত। সন্ত্রাসের মোকাবিলায় এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলগুলির ভেঙে দেওয়ার কাজে দু’দেশই মিলিত ভাবে কাজ করবে বলে জানিয়েছেন মোদী।সূত্র- আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!