1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আর্জেন্টিনার নতুন কোচ হলেন সাম্পাওলি

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার নতুন কোচ হলেন হোর্হে সাম্পাওলি। সেভিয়ার সাবেক কোচ আলবিসেলেস্তেদের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন।

গত বৃহস্পতিবার বুয়েন্স আয়ার্সের এজেইজায় অবস্থিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে হাজির হন তিনি।

ঐ পরিচিতি পর্বে সাম্পাওলি বলেছেন তার স্বপ্নপূরণের কথা, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমার কাছে এ জায়গাটি ছিল আকাঙ্ক্ষিত। এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়াকে ধন্যবাদ জানাই তার ধৈর্য্যের জন্য।’

আর্জেন্টিনাকে সাফল্যের চূড়ায় রাখার আশ্বাস দিলেন চিলির কোপা আমেরিকাজয়ী কোচ, ‘২০২২ বিশ্বকাপ পর্যন্ত আমার চুক্তি। আমি আশা করি আর্জেন্টিনার জনগণের জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু করতে পারব।’

গত ১০ এপ্রিল থেকে আর্জেন্টিনা কোচ ছাড়া চলছে। ৮ মাসের দায়িত্ব পালনের পর বরখাস্ত হওয়া এদগার্দো বাউসার শূন্যস্থান এবার পূরণ করলেন সাম্পাওলি। সেভিয়ার সঙ্গে আরো এক মৌসুম তার চুক্তি ছিল, কিন্তু বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব জানিয়ে দেয় সাম্পাওলির সাড়ে ১০ লাখ ইউরো রিলিজ ক্লস পরিশোধ করা হয়েছে।

সেভিয়ায় যোগ দেওয়ার আগে সাম্পাওলি চিলির সঙ্গে দারুণ সাফল্য পান ২০১৫ সালে। ফাইনালে আর্জেন্টিনাকে হারায় তার দল। এর আগে ও পরে বিশ্বকাপ ও কোপার শতবার্ষিকী ফাইনালে হারে আর্জেন্টিনা। টানা তিন ফাইনালে ব্যর্থ দলকে এবার টেনে তোলার পালা সাম্পাওলির। বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ নম্বরে আছে তারা। রাশিয়ার টিকিট পেতে শেষ ম্যাচগুলো জিততেই হবে আর্জেন্টিনাকে।

দায়িত্ব নেওয়ার পর সাম্পাওলির প্রথম মিশন ব্রাজিল। আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!