1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আবারো একসঙ্গে আফজাল, সুবর্ণা মুস্তাফা ও তারিন - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

আবারো একসঙ্গে আফজাল, সুবর্ণা মুস্তাফা ও তারিন

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক: একসঙ্গে আবারো অভিনয় করছেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফার সঙ্গে তারিন। ঈদে দর্শকদের জন্য আরিফ খান নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ রচিত ঈদ বিশেষ টেলিফিল্ম ‘ছুটির একদিনে’।

যেহেতু টেলিফিল্মে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা অভিনয় করছেন, তাই বেশ আগ্রহ এবং ভালোলাগা নিয়েই টেলিফিল্মটিতে অভিনয় করছেন তারিন। এবারের ঈদে এই টেলিফিল্মটি দর্শকের জন্য বাড়তি চমকও বটে। ব্যক্তিগত কাজে আফজাল হোসেন কিছুদিন দেশের বাইরে ছিলেন।

গত ৭ জুন আফজাল হোসেন দেশে ফেরেন। পরের দিনই ‘ছুটির একদিনে’ টেলিফিল্মের শুটিংয়ে অংশ নেন তিনি। যথারীতি শুটিংয়ে উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা, তারিন ও হিল্লোল। সেদিন পরিচালকের জ্বর ছিল বিধায় অনেক কষ্ট করেই পরিচালক এমন গুণী শিল্পীদের সর্বোচ্চ সহযোগিতায় শুটিং করেন।

আবারও সুবর্ণা মুস্তাফা এবং তারিনের সঙ্গে একই টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, ‘যেহেতু আমি নিয়মিত অভিনেতা নেই, সেহেতু আমার ক্ষেত্রে শুটিংয়ের পরিবেশটা আরামদায়ক হলে এবং ইউনিট আন্তরিক হলে অভিনয় করাটা উপভোগ্য হয়ে ওঠে। সুবর্ণা ও তারিনের সঙ্গে সম্পর্কটা দীর্ঘদিনের। শুটিংয়ে তাদের সঙ্গে কাজ করা, একসঙ্গে কিছু মুহূর্ত কাটানো আনন্দদায়ক এবং বাড়তি পাওনাও বটে।’

এদিকে গতকাল থেকে আফজাল হোসেন তার নির্দেশনায় ‘ছোট কাকু’ সিরিজের শুটিং শুরু করেছেন। টানা ৭ দিন তিনি ৮ পর্বেও এই সিরিজের শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft