1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আবারও নিষিদ্ধ হতে পারে শাকিব খান - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

আবারও নিষিদ্ধ হতে পারে শাকিব খান

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবারও চলচ্চিত্রে নিষিদ্ধ হতে যাচ্ছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।

সোমবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক শীর্ষ নেতা এ তথ্য দিয়েছেন।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘এতদিন কোথায় ছিলেন সাহেব? আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন।

চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে। তখন তো আপনাকে দেখা যায়নি। নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি। তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের কোকিলরা সুযোগ পায়।’

সূত্র জানায়, শাকিবের এই মন্তব্যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন তারা। এজন্য সোমবার এ জরুরি বৈঠক বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। এ সময় চলচ্চিত্রে শাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন।’ শাকিবের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ নতুন নয়।

এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়।

এরপর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধ করে। পরে চিত্রনায়ক আলমগীরের মধ্যস্ততায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে শাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান। এরপর ১৩টি সংগঠন শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft