1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

আফগান কমান্ডোর গুলিতে তিনজন আমেরিকান সেনা নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

মার্কিন কর্মকর্তারা বলছেন, আফগান একজন কমান্ডোর গুলিতে নিহত হয়েছেন তিনজন মার্কিন সেনা। পূর্বাঞ্চলীয় আচিন জেলায় একটি যৌথ অভিযান চলার সময় এ ঘটনায় নিহতরা আমেরিকার স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।

নানঘর প্রদেশের একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় আফগান ওই কমান্ডো আচমকা মার্কিন সহকর্মীদের দিকে গুলিবর্ষণ শুর করে। পাল্টা গুলিতে সে নিজেও নিহত হয়েছে। এ ঘটনায় আরেকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন।

তালিবান বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই হামলা চালিয়েছে। তাদের একজন মুখপাত্র তেমনটাই দাবি করেছেন ।

ইসলামিক স্টেট বাহিনীর সদস্যদেরও ওই এলাকাটিতে তৎপরতা রয়েছে।

এর আগে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ এলাকায় আরেকটি ঘটনায় অন্তত দুজন আফগান পুলিশ সদস্য আমেরিকান সৈন্যদের হাতে নিহত হয় তথাকথিত ‘ফ্রেন্ডলি ফায়ারে’। বলা হয়, যৌথ অভিযান চলাকালে মার্কিন বিমান থেকে গুলিবর্ষণে তাদের মৃত্যু হয়।

গত মে মাসে মার্কিন মেরিন সেনারা পুনরায় আসার পর হেলমান্দে এটাই প্রথম কোনও ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনার কথা বলা হচ্ছে।

দেশটিতে মার্কিন যুদ্ধ বিমান থেকে হামলার পরিমাণ গত কয়েকমাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এদিকে একটি বিবৃতিতে ওই ঘটনায় মার্কিন সেনাদের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে এবং একটি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।

তিনবছর আগে আমেরিকান সৈন্যদের প্রত্যাহার করা হলেও, আবারও শত শত সৈন্য পাঠানো হয়েছে নেটোর উদ্যোগে আফগান সৈন্যদের প্রশিক্ষিত করা উদ্দেশ্যে। সন্ত্রাস প্রতিরোধের জন্য আমেরিকার বিশেষ বাহিনীর সদস্যরা রয়েছেন এই দলে।সুত্র-বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!