1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে ফেবারিট ইংল্যান্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়ে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করলেও কাগজে-কলমে ফেবারিট হিসেবে মাঠে নামছে ইংল্যান্ডই।
গত ৪২ বছরে তিন বার বিশ্বকাপ ফাইনাল খেললেও ৫০ ওভারের বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড।
ইয়োইন মরগানের নেতৃত্বাধীন ভারসাম্যপূর্ণ দলটির মাধ্যমে নিজেদের স্বপ্ন পুরনের সম্ভাবনা দেখছে ইংল্যান্ড।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দারুণভাবে ঘুড়ে দাঁড়ানো পাকিস্তান সোফিয়া গার্ডেন্সে স্বাগতিক দলের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়া ইংল্যান্ডকে স্বল্প সময়ে অনেক দূর পাড়ি দিয়ে আসতে হয়েছে।
গত বছর নিজ মাঠে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। যার মধ্যে ট্রেন্ট ব্রিজ ম্যাচে বিশ্ব রেকর্ড ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল ইয়োইন মরগানের নেতৃত্বাধীন দলটি।
দলে রয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডারদের একজন বেন স্টোকস। যিনি ব্যাট-বল হাতে যেকোন প্রতিপক্ষকে ধ্বসিয়ে দিতে সক্ষম।
বিশ্বমানের ব্যাটসম্যান জো রুটকে ঘিরে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ আবর্তিত হচ্ছে।
মরগান ও জস বাটলার আছেন মিডল অর্ডারে। টপ অর্ডারে আছেন আগ্রাসী এ্যালেক্স হেলস ও জেসন রয়। অবশ্য রয় খুব ফর্মে না থাকায় শেষ চারের লড়াইয়ে তার পরিবর্ত দেখা যেতে পারে জনি বেয়ারস্টোকে।
দুই পেসার জ্যাক বল ও লিয়াম প্লানকেট ভালভাবেই নিজেদের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া ফর্র্মে থাকা মার্ক উডও স্ট্রাইক বোলার সঠিকভাবে পালন করছেন নিজ দায়িত্ব।
পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচারের পর এই গ্রীষ্মে দলে ফিরেছেন উড। তবে তার বোলিং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য বড় আতঙ্ক।
টুর্নামেন্টে এ পর্যন্ত অপরাজিত একমাত্র দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে আসা ইংল্যান্ড স্বাভাবিকভাবেই অন্যতম ফেবারিট দল।
পক্ষান্তরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান।
শ্রীলংকার বিপক্ষে তিন উইকেটে জয় পাওয়া ম্যাচে সরফরাজ আহমেদের অধিনায়কোচিত ইনিংসে উজ্জিবীত থাকবে পাকিস্তান। তবে শ্রীলংকার আগে দক্ষিণ আফ্রিকাকেও বৃষ্টি আইনে হারানো পাকিস্তান মানসিকভাবে এখন অনেকটাই শক্ত অবস্থানে।
এছাড়া শ্রীলংকার বিপক্ষে ৩৬ বলে ৫০ রান করা ওপেনার ফকর জামানকে নিয়েও বেশ উচ্ছ্বসিত সবুজ জার্সিধারীরা।
তবে মিডল অর্ডার নিয়ে কিছুটা শংকা থাকলেও সরফরাজ বলেন, পাকিস্তানেরহাতে এ সমস্যার সমাধান আছে। কেননা পরিস্থিতি বুঝে ব্যাটিং করার মত মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক রয়েছেন।
মোহাম্মদ আমির, জুনাইদ খান এবং হাসান আলীর সমন্বেয়ে পাকিস্তানের রয়েছে শক্তিশালী বোলিং লাইনআপ। এছাড়া চতুর্থ বোলার হিসেবে আছেন ফহিম আলী।
পেস সহায়ক কিন্ডশনে পাকিস্তানী পেসারদের মানিয়ে নেয়ার বিষয়টি সম্পর্কে সচেতন ইংল্যান্ড।
সরফরাজও জানেন প্রতিপক্ষ অনেক কঠিন।
তিনি বলেন, ‘ইংল্যান্ড খুব ভাল একটি দল। গত দুই বছর যাবত তারা সত্যিই ভাল ক্রিকেট খেলছে। আপনি যদি বিশ্বমানের একটি দল হিসেবে খেলে থাকেন তবে অবশ্যই ইংল্যান্ডের বিপক্ষে আপনাকে অধিকতর ইতিবাচক ক্রিকে খেলতে হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!