1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

আওয়ামীলীগকে কেউ ধ্বংস করতে পারবেনা : সেতুমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা কর্মীদের প্রতি জনগনের সঙ্গে ভাল আচরন করার পরামর্শ দিয়েছেন ।
আজ শনিবার দুপুরে শহরের ডিএম কমিউনিটি সেন্টারে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আওয়ামীগকে কেউ ধ্বংস করতে পারবেনা। যারা আওয়ামীলীগকে ধ্বংস করতে চায় তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আওয়ামীলীগকে যারা দূর্বল ভাবে,খাটো করতে চায়,তারাই দূর্বল ও নি:শেষ হয়ে গেছে।
সেতুমন্ত্রী বলেন,আওয়ামীলীগ হচ্ছে সেই দল যারা বারবার পর্যুদস্ত হয়, আবার ঘুরে দাঁড়ায়।
তিনি বলেন, কেউ যদি মনে করেন ২০০১ সাল আবার ফিরে আসবে –তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ২০০১ সাল আর কোন দিন ফিরে আসবেনা।
আওয়ামীলীগ আগামী নির্বাচনে ৩০টির বেশি আসন পাবেনা, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন বিএনপি এর আগেও বলেছিল,আওয়ামীলীগ ৩০টির বেশি আসন পাবেনা। কিন্তু ইতিহাস সাক্ষী অতীতের নির্বাচনে আওয়ামীলীগ নয় বিএনপিই ৩০টি আসন পেয়েছে।
জেলা সভাপতি আবদুর রহমান বি কমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
দলের প্রবীন ও অসুস্থ্য নেতা ও তাদের পরিবারের খোঁজ খবর নিতে নেতাদের প্রতি আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের ত্যাগী-নেতাকর্মীরা কিভাবে আছেন, কোথায় আছেন, তাদের শরীরের অবস্থার খোঁজ-খবর রাখতে হবে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!