1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি: ‘বাংলাদেশ ক্লিয়ারলি আন্ডার-ডগ, ইংল্যান্ড ফেভারিট’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

অংশগ্রহণ করছে আইসিসি র‍্যাংকিং এর প্রথম ৮টি দল। লন্ডনে ওভালের মাঠে বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭র এই প্রতিযোগিতা।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ।

ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার ইংল্যান্ড আর বাংলাদেশের মধ্যে কালকের প্রতিযোগিতা কেমন হবে সে সম্পর্কে বলেছেন “বাংলাদেশ ক্লিয়ারলি আন্ডার-ডগ সন্দেহ নেই। আজ যদি আমরা খুব ইমোশনাল হয়ে বলি বাংলাদেশের ভাল চান্স আছে অন পেপার সেটা ঠিক হবে না বলা। বাংলাদেশ যদি একটা অঘটন ঘটাতে পারে সেটা হবে ম্যাসিভ ম্যাসিভ আপসেট হবে এই টুর্নামেন্টে”।

তিনি বলছিলেন “তবে ইংল্যান্ড জানে বাংলাদেশ এর আগে অঘটন ঘটিয়েছে, সম্ভাবনাময় দল। তাদের রয়েছে সাকিব,তামিম,মুশফিক,তাসকিন, রুবেল এরা সবাই প্রতিভাবান খেলোয়ার কিন্তু অন পেপার ইংল্যান্ড ফেভারিট” ।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে শোচনীয় ভাবে হেরে যায়।

সেটা দলের মনোবলের ওপর কোন প্রভাব ফেলবে না বলে মনে করছেন মি. মজুমদার। “বরং এটা তাদের জন্য ওয়েক আপ কল হতে পারে”।

ইংল্যান্ড এখন দারুণ ফর্মে রয়েছে সেই দলকে মোকাবেলা করতে হলে ইংল্যান্ডের মিডল-অর্ডারকে আটকাতে হবে বলে তিনি উল্লেখ করেন। “বেন স্টোকস, জস বাটলার এদের মত প্লেয়ার যারা মিডল-অর্ডারে রয়েছে তাদেরকে আটকাতে হবে” বলছিলেন মি. মজুমদার।

এর সাথে বাংলাদেশের শক্তির জায়গা বলা হয় স্পিন অ্যাটাককে। “সেটাকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশের স্পিনার যারা টেস্ট ম্যাচে বাংলাদেশকে জিতিয়েছে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে” বলছিলেন তিনি। তবে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডকে সেমিফাইনালে দেখতে চাইবেন বলে জানিয়েছেন তিনি।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!