1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

অবৈধভাবে বালু উত্তোলন গাইবান্ধায় বালু ব্যবসায়ীর একমাসের কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামের বালু ব্যবসায়ী মাহফুজার রহমানের (৩৫) একমাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রওনক জাহান এ সাজা ও জরিমানার আদেশ দেন। সাজাপ্রাপ্ত মাহফুজার চকমামরোজপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।

গাইবান্ধা সদর থানার পুলিশ সুত্র জানায়, মাহফুজার রহমান দীর্ঘদিন ধরে জেলা শহর সংলগ্ন ঘাঘট নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। এসব বালু প্রতিদিন ১০ থেকে ১২টি ট্রাক দিয়ে বহন করে বিভিন্ন স্থানে বিক্রি করেন। বালু উত্তোলনের কারণে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ ও আশপাশের এলাকা হুমকির সম্মুখিন হয়ে পড়ে। শুধু তাই নয়, ট্রাক দিয়ে নদীর তলদেশ থেকে বালু পরিবহনের সুবিধার্থে বাঁধের অনেক স্থানে কেটে ঢালু করা হয়েছে। এতে বাঁধটিও মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাঁধটি ভেঙ্গে গেলে জেলা শহর ও আশপাশের এলাকা প্লাবিত হবে। বালু উত্তোলনে এলাকার লোকজন বাধা দিলে তাকে হুমকি দেয়া হতো। তাই এলাকাবাসি গাইবান্ধা সদর উপজেলা সহকারি কমিশনারকে (ভুমি) অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সহকারি কমিশনারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাহফুজার রহমানকে আটক করে। এসময় মাটি কাটা শ্রমিকরা পালিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করে একমাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়। গতকাল বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!