1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
১৯৭০ সালের আর এখনকার নৌকা এক নয় : কাজী ফিরোজ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

১৯৭০ সালের আর এখনকার নৌকা এক নয় : কাজী ফিরোজ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৬৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘১৯৭০ সালের নৌকা আর এখনকার নৌকা এক নয়। বাজেট অনেক বড়, নৌকাও অনেক বড়। তবে নৌকায় কাকে উঠিয়েছেন এখন? আস্তিক, নাস্তিক, বামপন্থী সব নৌকায় উঠালেন। এত পরিমাণ উঠেছে যে নৌকা এখন ডুবুডুবু। আস্তিক, নাস্তিক নিয়ে আপনি সাগর পাড়ি দেবেন কিভাবে? পারবেন না, কারণ নৌকা তো ডুবুডুবু।

মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন

কাজী ফিরোজ বলেন, ‘নৌকায় আওয়ামী লীগের যারা উঠতে পারেনি তারা এখন পাড়ে বসে লাফালাফি করছে। ভোট নিলে দেখা যাবে, আস্তিক, নাস্তিক আর হাইব্রিড আওয়ামী লীগের সঙ্গে ত্যাগী আওয়ামী লীগের কত দূরুত্ব বেড়েছে এবং কী অবস্থা দাঁড়ায়।

জাতীয় পার্টির নেতা বলেন, ‘আমরা আজকে উন্নয়নের মহাসড়কে উঠে গেছিঅনেক মন্ত্রী এমন কথা বলেন। কিন্তু লক্ষ লক্ষ গাড়ি নিয়ে কী মহাসড়কে চলা যায়? মহাসড়কে গতি থাকবে সর্বনিম্ন ৮০ থেকে ১০০ মাইল। আর আপনি এখন চালাচ্ছেন ১০ থেকে ২০ কিলোমিটারে। এই গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সও নাই।

কাজী ফিরোজ বলেন, ‘সংসদে বাজেট অধিবেশন চলছে, অথচ অনেক মন্ত্রী সংসদে নেই। তারা বিদেশে অবস্থান করছেন, কেন? বিদেশে কী আরেকটা বাজেট অধিবেশন বসেছে? কেন তাদেরকে যেতে দেন, কী অর্জন তারা দেশের জন্য নিয়ে আসবেন? মন্ত্রী সাহেবরা গাড়ি আর পুলিশ নিয়ে জনগণের টাকায় চলছেন। এটা তো চলবে না। বাজেট অধিবেশনে মন্ত্রীদের থাকতে হবে।

দেশের শেয়ারবাজার থেকে আবারও টাকা চুরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন কাজী ফিরোজ রশীদ। তিনি বলেন, একটা সিন্ডিকেট হাজার হাজার টাকা চুরি করবে, তারা প্রস্তুতি নিচ্ছেন

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্টক মার্কেটকে বাঁচান, ব্যবস্থা নিনসূত্রঃ বিডিডুটে.নেট

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!