1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
হেফাজতের হুমকিতে সুলতানা কামালের নিরাপত্তায় পুলিশ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

হেফাজতের হুমকিতে সুলতানা কামালের নিরাপত্তায় পুলিশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালকে হেফাজতে ইসলামের হুমকির পর তার ছায়া নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও রমনা বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত ডিসি শহীদুল্লাহ জানান, ‘রমনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। পরে সুলতানা কামালের সঙ্গেও কথা হয়েছে। তার কোন সন্দেহের বিষয় আছে কিনা, তাও জানতে চেয়েছি। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছি।’

পুলিশ জানায়, সুলতানা কামালের নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে। সেখানে করণীয় ঠিক করা হয়েছে। হেফাজতের হুমকির পর ডিবি পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা সুলতানা কামালের সঙ্গে দেখা করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। তার চলাফেরার বিষয়েও বিস্তারিত তথ্য নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি বেসরকারি টেলিভিশনে সুপ্রিম কোর্টের সামনে থেকে মৃণাল হকের তৈরি ভাস্কর্য স্থানান্তরের বিষয়ে টকশো প্রচারিত হয়। ওই টকশোতে তত্ত্বাবধায়ক সরকারের  সাবেক  উপদেষ্টা সুলতানা কামালের বক্তব্য নিয়ে হেফাজত ইসলাম তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়। তার পরিণতি তসলিমা নাসরিনের মতো হবে বলেও হুমকি দেয় তারা।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!