1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সঠিক নিয়ম না মানলে মুক্তি পাবে না ‘বস ২’, ‘নবাব’ - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

সঠিক নিয়ম না মানলে মুক্তি পাবে না ‘বস ২’, ‘নবাব’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ও ‘বস ২’ চলচ্চিত্র দুটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে সঠিক নিয়ম মেনে ছবি দুটি তৈরি করা না হলে বাংলাদেশে মুক্তি পাবে না ।

ছবিগুলো নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে সেন্সর বোর্ডের যৌথ প্রযোজনার ছবির প্রিভিউ কমিটিকে একটি চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভিত্তিক ১৪টি সংগঠন এই চিঠি পাঠায়।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা আজ যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটিকে চিঠি দিয়েছি। কোনো ধরনের অসংগতি থাকলে ছবি দুটি যেন মুক্তি না পায়, সে বিষয়টিই চিঠিতে লেখা হয়েছে।’

চিঠি পেয়েছেন জানিয়ে সংশ্লিষ্ট প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু জানান, তাঁদের কাছে এখনো ‘নবাব’ ছবিটি জমা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ‘বস ২’ ছবিটি তাঁরা পেয়েছেন। আজ মঙ্গলবার ছবিটি দেখবেন তাঁরা। এই ছবিতে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তা হলে অবশ্যই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে না।

শাকিব খান ও ভারতের শুভশ্রী অভিনীত ‘নবাব’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। জাজের ইউটিউব চ্যানেলে ছবিটির যে ট্রেইলার রয়েছে, সেখানে পরিচালক হিসেবে জয়দেব মুখার্জি ও আবদুল আজিজের নাম থাকলেও কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে আবদুল আজিজের নাম নেই।

এ ছাড়া ভারতের জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত ‘বস ২’ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

এ ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অর্থাৎ জাজের ইউটিউব চ্যানেলে ‘বস ২’ছবির ট্রেইলারে পরিচালক হিসেবে বাবা যাদব ও আবদুল আজিজের নাম আছে। কিন্তু জিৎ’স ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ইউটিউব চ্যানেলে শুধু বাবা যাদবের নাম উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহে জাজ মাল্টিমিডিয়া ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামে ‘বস ২’ ছবির ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। গানটি প্রকাশের পর পরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। গানটিতে দেখা যায় জিৎ ও ফারিয়া গানের তালে তালে ঠোঁট মেলাচ্ছেন আর নাচছেন। কিন্তু গোল বাধে ফারিয়ার পোশাক ও নৃত্যভঙ্গি নিয়ে, যেগুলোর সঙ্গে গানের বক্তব্যের কোনো মিল নেই বলে অভিযোগ ওঠে।

পরে গানটি সরিয়ে নিতে জাজ মাল্টিমিডিয়াকে আইনি নোটিশ পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ইউটিউব থেকে গানটি সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!