সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

শ্রীলংকায় মৃতের সংখ্যা বেড়ে ২ শতাধিক : বিদেশী ত্রাণ পৌঁছেছে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

 

শ্রীলংকায় বুধবার আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী পৌঁছেছে। ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত ২০২ জন প্রাণ হারিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী রবি করুণায়েক বলেন, ১৬টি দেশ ত্রাণ সামগ্রী ও ওষুধ পাঠিয়েছে। শুক্রবারের প্রাকৃতিক দুর্যোগের পর ছয় লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
খবর এএফপি’র।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তানও সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় চিকিৎসক দল পাঠিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, শ্রীলংকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক টন মাটির নিচে চাপা পড়া বেশ কয়েকটি লাশ উদ্ধারের পর এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়াল।
এই ঘটনায় নিখোঁজদের তালিকায় এখনো আরো ৯৬ জন রয়েছে।
সরকারের মুখপাত্র রাজিথা সেনারতেœ বলেন, পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে অতিরিক্ত মেডিকেল দল পাঠানো হয়েছে।
২০০৩ সালের মে মাসে এ ধরনের প্রবল বর্ষণে দেশটিত ২৫০ জনের প্রাণহানি ও ১০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft