রাষ্ট্রপতির জাতীয় সংসদে সাংবাদিক গ্যালারী পরিদর্শন

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে সংসদ ভবনে সাংবাদিক গ্যালারী পরিদর্শন করেন।
সংসদ ভবনে রাষ্ট্রপতি’র বক্স থেকে কিছু সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন দেখার পর তিনি সাংবাদিক গ্যালারী পরিদর্শনে যান। তিনি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার খবর সংগ্রহরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদ ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।সূত্র- বাসস