1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

মোস্তফা সরয়ার ফারুকীর ডুব মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর। বাংলাদেশ, ভারত, কোরিয়া, চীন, রাশিয়া, জার্মানি,  স্পেন ও আর্জেন্টিনাসহ মোট আটটি দেশ থেকে ১১টি ছবি এ উৎসবে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটিও দেখানো হবে।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ ছবিটিও দেখানোর বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক ভেরিফায়েড পেজ থেকেও জানানো হয়েছে, ‘জাজ মাল্টিমিডিয়া গর্বের সাথে ঘোষণা করছে, ঐতিহ্যবাহী মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব!  আমরা সব সময়ই বলেছি, বাংলাদেশের সিনেমাকে নিয়ে বহুদূর যেতেই আমরা এসেছি। ইনশাল্লাহ আপনাদের সবার সমর্থন নিয়ে বাংলাদেশকে নিয়ে আরো বহুদূর যাব। ২৯ জুন মস্কোতে রেড কার্পেট এবং ক্লোজিং প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। হাজার হাজার ছবির মধ্য থেকে ১১টা ছবি নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। বাংলাদেশ, ভারত, রাশিয়া, জার্মানি, কোরিয়া, চীন, স্পেন, আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছে ছবিগুলো!  অভিনন্দন পুরো ডুব বাহিনীকে!  আশা করি, দ্রুত বাংলাদেশের দর্শকদের সামনে ছবিটা হাজির করা হবে।  বাংলাদেশি ছবির অগ্রযাত্রা কোনো শক্তিই থামাতে পারবে না।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘ডুব’ ছবির জন্য গঠিত বিশেষ কমিটির কাছ থেকে ‘ডুব’ ছবিটি অনাপত্তিপত্র পায়। এরপর ছবিটিকে যখন সেন্সর বোর্ডে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন পরিচালক মেহের আফরোজ শাওন আপত্তি জানিয়ে চিঠি দেন সেন্সর বোর্ডে। এর পর পরই অনাপত্তিপত্র স্থগিত করা হয়।

‘ডুব’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্নো মিত্র ও বলিউডের ইরফান খান। ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!