1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ভারতের শীর্ষ মিডিয়া গোষ্ঠী এনডিটিভির কর্ণধার প্রণয় রায়ের বাসায় গোয়েন্দাদের হানা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

ভারতের প্রথম সারির মিডিয়া গোষ্ঠী তথা টিভি চ্যানেল এনডিটিভি-র কর্ণধার প্রণয় রায়ের বাড়িতে সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের গোয়েন্দারা হানা দিয়েছেন।

তবে প্রণয় রায়ের বাড়ি-সহ মোট চারটি জায়গায় নির্দিষ্ট ঠিক কোন অভিযোগে সিবিআই হানা দিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়।

এনডিটিভি-র পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে সরকার শুধুমাত্র প্রতিহিংসার বশেই এই অভিযান চালিয়েছে।

সিবিআইয়ের মুখপাত্র দিল্লিতে এদিন শুধু এটুকুই বলেছেন – একটি ব্যাঙ্কের ক্ষতি করিয়েছেন মি রায়, সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। তবে সেই ব্যাঙ্কের নাম কী, আর ক্ষতির পরিমাণই বা কত – সে সম্পর্কে তারা কিছু জানাননি।

পাশাপাশি উল্লেখ করা যেতে পারে, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এবং আয়কর বিভাগ কিন্তু অনেক আগেই এনডিটিভিকে একাধিকবার নোটিশ পাঠিয়েছে, তাদের সংস্থায় বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা গ্রহণ এবং এনডিটিভি-র শেয়ারের মূল্য বেশি করে দেখানো বা ‘ওভারভ্যালুয়েশনে’র অভিযোগে।

আজ যেটা নতুন ঘটনা, সেটা হল কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা সিবিআই-ও এখন এনডিটিভির বিরুদ্ধে অভিযানে সামিল হল, যে সংস্থাটিকে সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে থাকে বলে অতীতে বারবার অভিযোগ উঠেছে।

তবে এরই মধ্যে ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাটি দাবি করেছে, বেসরকারি ব্যাঙ্ক আইসিআই থেকে ৪৮ কোটি রুপির ঋণ নিয়ে এনডিটিভি ঋণ খেলাপি হয়েছে – সেই মামলার সূত্র ধরেই আজকের অভিযান।

এই অভিযান নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে, কারণ এনডিটিভি-র সঙ্গে ভারতের বর্তমান বিজেপি সরকারের সম্পর্ক একেবারেই সহজ বা স্বাভাবিক বলা যাবে না।

বিজেপি-র নেতারা বহুদিন ধরেই বলে আসছেন, এনডিটিভি একটা উদ্দেশ্যপূর্ণ লেফট লিবারেল, অর্থাৎ বাম ঘেঁষা ও উদারপন্থী অ্যাজেন্ডা নিয়ে চলে – আর বিজেপির নীতিকে সব সময় অন্যায়ভাবে আক্রমণ করে থাকে।

দিল্লির জেএনইউ-তে সহিষ্ণুতা নিয়ে বিতর্কই হোক কিংবা ভারত জুড়ে গোরক্ষা বা বিফ নিষিদ্ধ করার নামে যে বিতর্ক – এনডিটিভির সঙ্গে সরকারের অবস্থান যে সম্পূর্ণ বিপরীত মেরুতে, এটা কখনওই গোপন থাকেনি।

কিছুদিন আগে এটা চরমে পৌঁছয়, যখন গত সপ্তাহে এনডিটিভি-র একটি লাইভ টেলিভিশন শো থেকে অ্যাঙ্কর নিধি রাজদান বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রকে বেরিয়ে যেতে বলেন।

মি পাত্র ওই শো-তে বলেছিলেন, এনডিটিভি-র গোপন অ্যাজেন্ডা আছে – এবং সেই ঘটনার পর থেকে যথারীতি শাসক দল আর এই মিডিয়া গোষ্ঠীর মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে।

এনডিটিভি-কে আক্রমণটা অনেক সময় ব্যক্তিগত পর্যায়েও পৌঁছেছে – কারণ প্রণয় রায়ের স্ত্রী রাধিকা রায় হলেন সিপিএমের নেত্রী বৃন্দা কারাটের নিজের বোন।

সিপিএমের শীর্ষস্থানীয় নেতা প্রকাশ কারাট ও বৃন্দা কারাট দুজনেই এনডিটিভি পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এটাকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে বিজেপি অনেক সময়ই বলার চেষ্টা করেছে ভারতের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি আসলে বামপন্থীদের মাউথ পিস বা মুখপত্র ছাড়া কিছুই নয়।

সোমবার সকালে প্রণয় রায়ের বাড়িতে সিবিআই হানার পর সেই সম্পর্ক যে আরও খারাপের দিকে যাবে, তা ধরেই নেওয়া যায়।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!