1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনীকে ধরতে এফবিআইয়ের পুরস্কার ঘোষণা - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনীকে ধরতে এফবিআইয়ের পুরস্কার ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৮০ বার পড়া হয়েছে

 

শেখ মাহতাব মিয়া নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকানকে খুঁজছে এফবিআই। তার বিরুদ্ধে ১ লাখ ১৪ হাজার ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টার স্থানীয় সময় ২ জুন শুক্রবার এ তথ্য জানিয়েছে।

শেখ মাহতাব মিয়া ট্যাক্স ফাইল করার সময় বন্ধুদের ও সহকর্মীদের পরিচয় ব্যবহার করে ১ লাখ ১৪ হাজার ডলার জালিয়াতি করেন। ২০১১ সালের সেপ্টেম্বর ও ২০১৫ সালের মার্চে গ্লেন ওকস ও জ্যামাইকা এলাকায় এ ঘটনা ঘটে। ট্যাক্স ফেরত বাবদ ১ লাখ ১৪ হাজার ডলারের চেক কুইন্সের জামাইকায় একটি গ্রোসারি দোকানে মেইলে পাঠানো হয়েছিল। চেকটি যে ঠিকানায় পাঠানো হয়েছিল, তিনি নিজেই এই গ্রোসারির মালিক এবং অবৈধ ডলারগুলো পরবর্তীকালে চেক থেকে ক্যাশ করেন। মাহতাব মিয়া পূর্বে আরও অবৈধ ট্যাক্স ফেরত বাবদ টাকা হাতিয়ে নিয়েছেন।

২০১২ সালের ২১ অক্টোবর মাহতাব মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীকালে কুইন্স ও গ্লেন ওকসের এলাকায় তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছে।

ফেডারেল এজেন্টের মতে, মাহতাব মিয়া এখনো নিউইয়র্কে আছেন এবং তিনি সানগ্লাস পরা একটি ব্ল্যাক কার (ট্যাক্সি) চালান। মাহতাব মিয়া বাংলাদেশি কমিউনিটিতে ‘নেপু’ নামে পরিচিত। অভিযুক্ত মাহতাবের সন্ধান দিতে পারলে নগদ ১১ হাজার ডলারের পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!