1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, ভুল প্রমাণিত হওয়ায় স্বামীর আত্মহত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বশুরবাড়িতে শ্বাসরোধে হত্যার পর পরকীয়া ভুল প্রমাণিত হওয়ায় স্ত্রীর কবরের পাশে গিয়ে বিষ পানে আত্মহত্যা করেছেন স্বামী।

শনিবার ভোরে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীর নাম তহমিনা খাতুন ও স্বামীর নাম মনিরুল ইসলাম (২৮)।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ভোররাতে স্ত্রী তহমিনা খাতুনের কবরের পাশে গিয়ে বিষ পান করেন মনিরুল। কবরস্থানের পাশে তার গোঙানির আওয়াজ শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে দেয়াড়া গ্রামে শ্বশুরবাড়িতে তহমিনাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান বলে মনিরুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছার রাজবাড়ি গ্রামে। তহমিনার নানি আনোয়ারা বেগম বাদী হয়ে মনিরুলের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করেছিলেন।

কলারোয়ার দেয়াড়া ইউপির সদস্য মোজাম্মেল হোসেন বলেন, পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করেন মনিরুল। পরে জানতে পারেন, তার সন্দেহ ঠিক না। সেই অনুশোচনা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!