1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র ভাতিজার হাতে চাচা খুন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র ভাতিজার হাতে চাচা খুন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে আরও ৩ জন গুরুতর আহত হয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ছাপড়হাটী গ্রামের হাজী শফিউল ইসলামের ছেলে নজরুল ইসলামের একটি ছাগল হাফিজার রহমানের ছেলে চাচাত ভাই জাহাঙ্গীর আলমের একটি আম গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে  জাহাঙ্গীর আলমের ছেলে সোহেল রানা ছাগলটির একটি পা ভেঙ্গে দেয়। নজরুল ইসলাম ছাগলের পা ভাঙ্গার বিষয়ে জাহাঙ্গীর আলমের নিকট প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যে বাক্বিতন্ডা বাধে। বাক্বিতন্ডা একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এতে প্রতিপক্ষের উপর্যুপরি ধারালো ছুরিকাঘাতে নজরুল ইসলাম গুরুতর আহত হয়। আহত নজরুলকে (৫০) স্থানীয় জনতা উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নজরুলকে উদ্ধার করতে গিয়ে তার বাবা শফিউল ইসলাম, ভাই মোস্তাফিজুর রহমান, জুয়েল মিয়াও ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আহতদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে। নিহত নজরুলের বাবা হাজী শফিউল ইসলাম জানান দীর্ঘদিন থেকে সন্ত্রাসী সোহেল রানা আমার ৩ ছেলেকে হত্যা করার জন্য হুমকি দিয়ে আসছিল। অবশেষে আজ পবিত্র রমজান মাসে ছাগলে সামান্য গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করে আমার বড় ছেলেকে খুন করল। থানার ওসি আতিয়ার রহমান জানান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft