1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পলাশবাড়ীর ৭১টি ভোটকেন্দ্র সমূহে নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা তারাগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কন্ট্রোল রুম স্থাপন

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ আজ ভালো খেলার প্রত্যয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৮৫ বার পড়া হয়েছে

 

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ আজ। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে আবারো ক্রিকেট বিশ্ব মেতে উঠছে ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেটের উম্মাদনায়। এদিকে ভাল খেলা প্রত্যয় ব্যক্ত করেছে টাইগাররা।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের দ্যা ওভালে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা বড় দলের বিপক্ষে যে সব ম্যাচ জিতেছি, বেশিরভাগেরই শুরুটা খুব ভালো হয়েছিল। প্রত্যেক ম্যাচেই এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের শুরুটা ভালো করতে হবে, এবং শুরুর সঙ্গে শেষটার সংমিশ্রণ ঘটাতে হবে।’

গত কয়েক বছরে টাইগারদের সাফল্যের কারণে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। মাশরাফিও তা জানেন। তবে তার লক্ষ্য উন্নতির ধারাবাহিকতা রক্ষা করা, ‘দেশের মানুষ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আমাদের কাছে অনেক প্রত্যাশা করে। তাদের প্রত্যাশার মাত্রা একটু বেশিই। তবে মূল ব্যাপার হচ্ছে আমরা উন্নতি করছি কিনা। আমার আস্তে আস্তে র‌্যাংকিংয়ের ওপরের দিকে উঠছে। আমরা উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

ইংল্যান্ডকে হারানোর বিষয়ে প্রশ্ন করলে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড বা  জিম্বাবুয়ে যে দলের সঙ্গে খেলা হোক, আমাদের লক্ষ্য ভালো খেলা। আসলে জয়-পরাজয়ের কথা আগে থেকে বলা মুশকিল।’

গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মাশরাফি অবশ্য অতীত নিয়ে মাথা ঘামাতে চান না, ‘দুটি প্রস্তুতি ম্যাচেই আমরা হেরেছি। তবে এটা নিয়ে বেশি চিন্তা করছি না। ইংল্যান্ডের সঙ্গে সম্প্রতি আমরা ভালো খেলেছি। কিন্তু তা অতীত। আমরা জয়ের বাসনা নিয়েই  ইংল্যান্ডের বিপক্ষে খেলতে চাই।’

তবে আবহাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তায় বাংলাদেশ অধিনায়ক, ‘ইংল্যান্ডে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে উইকেটের চরিত্র বদলে যায়। ভারতের বিপক্ষে গত ম্যাচে এমন হয়েছে। আমাদের ব্যাটিংয়ের সময় আবহাওয়ার পরিবর্তনের কারণে ওরা সুইং পেয়েছিল। আমি মনে করি, এই অভিজ্ঞতা পরের ম্যাচে কাজে দেবে।’

মাশরাফি বলেন, এই ম্যাচে বেশি চাপে থাকবে ইংলিশরা। কারণ তারা ঘরের মাঠে লড়ছে। তাছাড়া শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!