1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদলের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীর চাচা বাদী হয়ে শনিবার বিকেলে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।

এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার নবম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল আগে থেকেই নানাভাবে উত্যক্ত করে আসছে। বিষয়টি জানা জানি হলে তাকে পরিবারিক ভাবে পার্শ্ববর্তী অন্য একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। এরপরেও মোস্তাফিজুর তাকে নানাভাবে উত্যক্ত করে।

ঘটনার দিন রাতে গত ২৭ মে মোস্তাফিজুর রহমান বাদল মেয়েটির বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। লোকজন এগিয়ে আসার আগেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বাদল।

অভিযোগে আরো উল্লেখ আছে, এ ঘটনার পর থেকে মোস্তাফিজুর রহমান ও তার লোকজন দিয়ে নানাভাবে ছাত্রীর পরিবারকে ঘটনা প্রকাশ না করতে ভয়ভীতিসহ হুমকি প্রদান করছে। এছাড়া স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টাও করছে।

সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বলেন, অভিযোগ আমলে নিয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাছাড়া অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল সংশ্লিষ্ট স্কুলের ছাত্রীসহ এলাকার নারীদের প্রয়ই উত্যক্তসহ কুপ্রস্তাব দেয়। এর আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগও ওঠে। তবে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করতে সাহস পায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft