1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আপনের সাড়ে ১৩ মণ সোনা ও হীরা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

আপনের সাড়ে ১৩ মণ সোনা ও হীরা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

 

আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম থেকে সাড়ে ১৩ মণ সোনা আনুষ্ঠানিকভাবে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

 

বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জব্দ করা এসব সোনা ও হীরা শুল্ক গুদামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। বিবিসির খবর।

 

গত ১৪ ও ১৫মে শুল্ক গোয়েন্দারা আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুমে অভিযান চালিয়ে সাড়ে ১৩ মন সোনা ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে আটক করেছিলো।

 

পরে তিনবার শুনানির সুযোগ পেয়েও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স।

 

মিস্টার খান বিবিসিকে বলেন দুবার তারা (আপন) শুনানিতে এসেছেন এবং লিখিত তথ্য দিয়েছেন কিন্তু তার সাথে মজুদ সোনা ও হীরার মিল পাওয়া যায়নি।

 

তিনি বলেন, ‘এখানে দেখতে পাচ্ছি শুল্ক আইন সরাসরি ভঙ্গ হয়েছে ও চোরাচালানের প্রাথমিক অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে’।

 

সোনাগুলো জব্দ করে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে।

এরপর বাকী তদন্ত ও মামলা এবং অন্য পদক্ষেপ নেয়া হবে বলেন জানান মিস্টার খান।

আজ সকাল থেকেই সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে শো-রুম গুলোতে জব্দ সোনা ও হীরা তালিকা তৈরি করা হয়।

 

আপন জুয়োলার্সের মালিক দিলদার আহমেদ বনানীর আলোচিত ছাত্রী ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় আটক সাফাত আহমেদের পিতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!