1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করা পর্যন্ত খালেদা জিয়া রাজনীতিতে খলনায়িকা হয়েই থাকবেন : তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করা পর্যন্ত খালেদা জিয়া রাজনীতিতে খলনায়িকা হয়েই থাকবেন : তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৬৫ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রাজাকার-জামায়াত-জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ না ছাড়া পর্যন্ত বেগম জিয়া রাজনীতিতে খলনায়িকা হয়েই থাকবেন।
তিনি বলেন, বিএনপি নির্বাচন করলেই যে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে তারও কোন নিশ্চয়তা নেই।
ইনু আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের মাটিডালি এলাকায় জেলা জাসদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জাসদ নেতা ইমদাদুল হক এমদাদের ছেলে মাসুক ফেরদৌসের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসদ সভাপতি বলেন,খালেদা জিয়া ক্ষমতায় থাকলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়, আর বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়। তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচনের অর্থ হচ্ছে রাজাকার-জামায়াত-আগুনসন্ত্রাসীদের রাজনীতিতে পূনর্বাসনের ব্যবস্থা করা।
যারা বিএনপি-জামায়াত-খালেদাকে নির্বাচনে আনার তদবির করেন, তারা মানুষ পোড়ানোর বিচারের কথা বলেন না কেন এ প্রশ্ন উত্থাপন করে ইনু বলেন, খালেদা ক্ষমতায় থাকলেও মানুষ মারে, বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়। তিনি সকল অশান্তির খলনায়িকা।
বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাসুক ফেরদৌসের পিতা ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমদাদুল হক এমদাদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য আবু বক্কর, কুড়িগ্রাম জেলা জাসদের সভাপতি এডভোকেট ইমদাদুল হক ইমদাদ, নাটোর জেলা জাসদের সাধারণ সম্পাদক ডি এম রনি পারভেজ আলম, বগুড়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ববি প্রমুখ বক্তৃতা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!