মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

বীর মুক্তিযোদ্ধা মোমতাজের বাড়ী উচ্ছেদের পায়তারা : প্রতিকারের দাবি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭
  • ৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ মামতাজ আলী আকন্দের বসত বাড়ী থেকে তার পরিবারকে উচ্ছেদ করার জন্য তার প্রতিবেশি আব্দুল মালেক সরকার মিন্টু সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি প্রর্দশন ও জীবননাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। অভিযোগে জানা যায়, গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়কের পার্শ্বে ৮ শতাংশ জমির উপর বসতবাড়ী নির্মাণ করে বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী তার  পরিবার পরিজন নিয়ে স্বত্বাধিকারী হিসাবে খাজনাদি পরিশোধ পূর্বক  বৈধভাবে বসবাস করে আসছে। তার প্রতিপক্ষ মিন্টু মিয়া প্রভাবশালী মহলে ষড়যন্ত্রের মাধ্যমে জোরপূর্বক বেদখল করে  তাকে উচ্ছেদ করার জন্য তার বাড়ীতে হামলা করে  এবং তার ঘর সংলগ্ন একটি স্কুলের বেড়ায় সুচালো বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে চালা ও বেড়া ভাংচুর করে। এব্যাপারে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft