1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
'বিশ্বের সবচেয়ে ভারী' মহিলা মুম্বাই ছেড়ে আবুধাবির হাসপাতালে যাচ্ছেন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

‘বিশ্বের সবচেয়ে ভারী’ মহিলা মুম্বাই ছেড়ে আবুধাবির হাসপাতালে যাচ্ছেন

  • আপডেট হয়েছে : সোমবার, ১ মে, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

পাঁচশ’ কেজি ওজনের জন্য বিশ্বের সবচেয়ে ভারী মহিলা বলে পরিচিতি পাওয়া এমান আবদ এল আতি-কে ভারতের মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হচ্ছে।

মুম্বাইয়ের সাইফি হাসপাতালে মিশরীয় নাগরিক এমানের চিকিৎসার ফলে তার ওজন কমেছে কিনা – তা নিয়ে ডাক্তারের সাথে এমানের বোনের এক বিবাদ তৈরি হবার কারণেই এই হাসপাতাল পরিবর্তন।

সাইফি হাসপাতাল বলছে, সেখানে এমানের ওজন কমানোর জন্য অপারেশন করানো হয়েছে, এবং তার ফলে তার ওজন এখন ১৭২ কেজি। সুতরাং তিনি এখন হাসপাতাল ছেড়ে যেতে পারেন, বলছেন ডাক্তাররা।

কিন্তু এমানের বোন শায়মা সেলিম বলেন, ডাক্তাররা ‘মিথ্যে বলছেন’ এবং তার মুম্বাইতেই থাকা প্রয়োজন।

হাসপাতালের ডাক্তা মুফি লাকড়াওয়ালা এ অভিযোগ অস্বীকার করেছেন।

সাইফি হাসপাতাল বলছে, তারা তাদের চিকিৎসার জন্য গর্বিত, কারণ এমানকে মালবাহী বিমান চার্টার করে আনা হয়েছিল, কারণ সাধারণ বিমানে তাকে ঢোকানো সম্ভব ছিল না। কিন্তু তিনি ফিরে যাচ্ছেন সাধারণ যাত্রীবাহী বিমানে, বিজনেস ক্লাসে। এমানের বোন শায়মা বলেন তার বোন সুস্থ নন, তাকে সব সময় অক্সিজেন মুখোশ পরে থাকতে হয়, নল দিয়ে খাবার খাওয়ানো হয়।

এই বিবাদের ফলে এখন এমানকে মুম্বাইয়ের হাসপাতালটি ছেড়ে যেতে হচ্ছে। তাকে আবুধাবির বুরজিল হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

জানুয়ারি মাসে মিশর থেকে বিশেষ ব্যবস্থায় এমানকে মুম্বাই আনা হয়েছিল।

চিকিৎসক ডাক্তার লাকড়াওয়ালার নেতৃত্বে একটি দল অপারেশন করে এমানের পাকস্থলীর আকার ছোট করে দেন, যাতে ক্ষুধা ও খাবারের পরিমাণ কমিয়ে তার ওজন কমানো যায়।বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!