শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

ফেঁসে যাচ্ছেন জায়েদ-সাইমন, শাকিবের জিডি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন সুপারস্টার শাকিব খান।

সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেন শাকিব। সেখানে অভিযুক্তদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিকের নামও রয়েছে স্পষ্টভাবে। শাকিবের এই পদক্ষেপে আইনি ঝামেলায় পড়তে চলেছেন জায়েদ ও সাইমন।

লিখিত অভিযোগে (অভিযোগ নম্বর ৩৬৫) শাকিব বলেন, আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি পদে দায়িত্বরত আছি। ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়। ৬ মে দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে বিভিন্ন মারফত আমার কাছে খবর আসে যে নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। আপিল বিভাগের লোকজন শিল্পী সমিতির ভেতরে ভোট গণনা কেন্দ্রে অবস্থান করছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি হিসেবে বিষয়টি দেখা আমার এখতিয়ারভুক্ত বিধায় আমি বিএফডিসিতে আসি। এবং দেখি যে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আপিল বিভাগের লোকজন ও বাইরে বহিরাগত লাল গেঞ্জি পরিহিত পিস্তল হাতে একজন সন্ত্রাসীসহ চাপাতি হাতে কয়েকজন লোক অবস্থান করছে।

এই সকল বহিরাগত লোকজন বিএফডিসির ভেতরে এতরাতে কিভাবে এলো এবং কেন অস্ত্র হাতে অবস্থান করছে জানতে চাইলে ওইখানে উপস্থিত সাইফ খান কালু (নৃত্য পরিচালক), সায়মন সাদিক (নায়ক) জিয়া (অভিনেতা) ফাইটার শামীমসহ অজ্ঞাতনামা অনেক লোকজন আমার ওপর হামলা করতে আসে। আমাকে ছোরা দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমার একজন ভক্ত আমাকে রক্ষা করতে গেলে আক্রমণকারীর ছুরির আঘাতে তার হাত কেটে যায়। আমি নিজের প্রাণ রক্ষার্থে পুলিশ, আমার ব্যক্তিগত দেহরক্ষী, কিছু কলাকুশলীর সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।

অভিযোগে শাকিব আরও বলেন, তখন উক্ত সন্ত্রাসীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়া ধর ধর বলে ধাওয়া দেয়। বর্তমানে বিভিন্ন মারফত হইতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে এবং রাস্তা ঘাটে মেরে ফেলবে। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগিছি এবং এই সমস্ত কর্মকাণ্ডের পরিকল্পনাকারী অভিনেতা জায়েদ খানসহ আরও অনেকেই জড়িত বলে আমার বিশ্বাস।

শাকিব খানের এই লিখিত অভিযোগটি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত অফিসার সঙ্গে সঙ্গে গ্রহণ করেন এবং একজন এসআইকে বিষয়টি তদন্তের দায়ভার দেন।

এদিকে সোমবার (৮ মে) নিজের নিয়মিত শারীরিক চেকআপের জন্য শাকিব খান রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে চিকিৎসক তাকে একদিন হাসপাতালে থাকতে বলেন। মঙ্গলবার (৯ মে) তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft