1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন; উপস্থিত অপু-বুবলী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন; উপস্থিত অপু-বুবলী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সকাল থেকে এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলগুলো হলো-সভাপতি পদপ্রার্থী ওমর সানি, দ্বিতীয় প্যানেলের সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর এবং তৃতীয় প্যানেলের সভাপতি পদপ্রার্থী ড্যানি সিডাক। প্রিয় প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে এফডিসিতে হাজির হন তারকা শিল্পীরা।

নির্বাচন উপলক্ষে উৎসব মুখর এফডিসি। সেখানে চলছে তারকাদের আড্ডা। সকালে এফডিসিতে ভোট দিতে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর এফডিসিতে এলেন তিনি। দীর্ঘদিন পর অপুকে কাছে পেয়ে সহকর্মীরা ঘিরে ধরেন। নানা প্রশ্ন, গল্পে জমে ওঠে অপুর চারপাশ। অনেকে নির্বাচনের কথা ভুলে সেলফিতে ব্যস্ত হয়ে পড়েন। এর আগের টার্মে স্বামী শাকিব খান ছিলেন শিল্পী সমিতির সভাপতি। এবার তিনি প্রার্থী হননি। তাই অন্য কোন প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে অপুর।

এদিকে সকালে ভোট দিতে এফডিসিতে আসেন চিত্রনায়িকা বুবলীও। কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে মুখোমুখী হননি বুবলী। তারা একে অপরকে এড়িয়ে চলেন।সম্প্রতি বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরে অপু উপস্থিত হন সন্তান আব্রাহামকে নিয়ে। অপুর এই উপস্থিতি সবাইকে চমকে দেয়। অপু তখন দাবি করেন এ সন্তান শাকিব খানের। আর তাদের বিয়ে হয়েছে নয় বছর আগে। এরপর থেকেই এই শিল্পী আলোচনায় ছিলেন। একই সঙ্গে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করাকে ভালো চোখে দেখছেন না অপু বিশ্বাস। তার অভিযোগ বুবলী যেসব ছবিতে অভিনয় করছেন সেগুলো তার অভিনয় করার কথা ছিল। অপু অনুপুস্থিতে বুবলী সেসব ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এ নিয়ে অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে ঠান্ডা লড়াই চলছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মনতাজুর রহমান আকবর। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন নাজমূল হুদা মিন্টু ও পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুসারে, তিন প্যানেল থেকে মোট ৫৭ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সকাল নয়টা থেকে শুরু হওয়া এই নির্বাচন চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!