1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইসলাম অবমাননার দায়ে জাকার্তার খ্রিস্টান গর্ভনরের কারাদণ্ড - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

ইসলাম অবমাননার দায়ে জাকার্তার খ্রিস্টান গর্ভনরের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

বাসুকি চাহায়া পুর্ণামা চীনা বংশোদ্ভূত, এবং ধর্মে খ্রিষ্টান।

জাকার্তায় গত ৫০ বছরের মধ্যে তিনি ছিলেন প্রথম অমুসলিম গভর্নর। দুর্নীতির বিরুদ্ধে তার সুস্পষ্ট অবস্থানের কারণে তিনি ছিলেন বেশ জনপ্রিয়।

যে মন্তব্যের জন্য তাকে এই সাজা দেয়া হয়েছে, সেটি তিনি করেছিলেন গতবছর এক নির্বাচনী সভায়।

তিনি বলার চেষ্টা করেছিলেন, ইসলামী নেতারা কোরানের আয়াত উদ্ধৃত করে মুসলিম ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে অমুসলিম প্রার্থীকে তাদের ভোট দেয়া উচিত নয়।

তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়া ব্যাপক প্রচার পায়, এবং কট্টরপন্থী ইসলামী দলগুলো তার সাজার দাবিতে মাঠে নামে।

গভর্নরের বিরুদ্ধে মামলা হয় এবং বেশ কমাস ধরে মামলা চলার পর আদালত তাকে দোষী সাব্যস্ত হন। বিচারকরা বলেছেন, ইসলাম সম্পর্কে মন্তব্য করে তিনি সহিংসতাকে উস্কে দিয়েছেন।

এমনকী সরকারী কৌঁসুলিরা যে ধরণের সাজার দাবি করেছিলেন, আদালত তার চেয়েও কঠোর সাজা দিয়েছে।

মুসলিম প্রধান দেশে একজন খ্রিষ্টান হয়েও গভর্নর বাসুকি জনপ্রিয় ছিলেন। ফলে আদালতের এই রায় নিয়ে জাকার্তায় আজ (মঙ্গলবার) পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভে গভর্নরের সমর্থকদের মধ্যে এমনকী হিজাব পরিহিত বহু মহিলাকেও দেখা যায়।

বিক্ষোভ ঠেকাতে আদালতের বাইরে পাহারায় ছিল ১৫ হাজার পুলিশ এবং সেনা সদস্য।

কট্টরপন্থী ইসলামী দলগুলো, যারা বাসুকি চাহায়া পুর্নামার সাজার দাবিতে বিক্ষোভ করছিল, তারা মনে করছে এই সাজা যথেষ্ট কঠোর নয়। তারা চাইছিল অন্তত পাঁচ বছরের সাজা।

অন্যদিকে বাসুকি পূর্ণামার সমর্থকরা বলছেন, এই মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আদালত আসলে কট্টরপন্থীদের চাপের কাছে নতি স্বীকার করেছে। এমন অভিযোগও সেখানে জোরেশোরেই উঠছে যে, একজন অমুসলিম হওয়ার কারণেই তাকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে।

তবে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কালাহ এরকম বৈষম্যের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “এটাই আইন। হতে পারে আমাদের আইন হয়তো ভিন্ন। কিন্তু সেটাই আমাদের আইন। যারা ধর্মের অবমাননা করবে, তাদের ঝামেলায় তো পড়তে হবেই।”

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার সুনাম আছে বিভিন্ন জাতি ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি এবং সহনশীলতার জন্য।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেখানে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর উত্থানের কারণে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে।

গভর্নর বাসুকি বলেছেন, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করবেন। অন্যদিকে কট্টরপন্থী গোষ্ঠীগুলো বলেছেন, তারা আরও কঠোর সাজার দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!