1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আজ হচ্ছে না মিশা-জায়েদের শপথ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

আজ হচ্ছে না মিশা-জায়েদের শপথ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে আদালতের স্থগিতাদেশের কারণে শপথ নেয়া হচ্ছে না নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্যদের।

শুক্রবার নতুন কমিটির শপথ গ্রহণের কথা ছিল। তবে বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক নির্বাচনের ফলাফলের ওপর স্থগিতাদেশ দেন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করেন আদালত।

আদালতের এ নির্দেশনা বাস্তবায়নে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির আগের কমিটির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, নির্বাচনের ফল স্থগিত চেয়ে বৃহস্পতিবার একটি মামলা করা হয় (মামলা নম্বর ১৫০/১৭)। মামলাটি করেছেন সদ্য শেষ হওয়া নির্বাচনে ওমর সানী-অমিত হাসান প্যানেলের প্রার্থী রমিজ উদ্দিন। মামলায় সমিতির নির্বাচনের ফলাফলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া হয়।

এদিকে, আদালেতের স্থগিতাদেশের কারণে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!