1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে

পবিত্র রমজানে খাদ্যে ভেজাল মেশানো বন্ধ ও দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সরেজমিনে বাজার মনিটরিং

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ পবিত্র রমজানে খাদ্যে ভেজাল মেশানো এবং দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রোববার সরেজমিনে গাইবান্ধা জেলা শহরের বাজার ও বিভিন্ন ইফতার সামগ্রী খাদ্য দোকানগুলোতে পরিদর্শন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। এসময় তারা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তারা শহরের হকার্স মার্কেট, ডিবি রোড এবং ১নং রেলগেট সংলগ্ন ফল ব্যবসায়ী, ইফতার ও খাদ্য সামগ্রী বিক্রেতাদের দোকান সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া পুরাতন বাজারের মাংস ও মাছ বিক্রেতাদের সাথে কথা বলেন। এসময় ফলমুলে ক্ষতিকর ফরমালিন মেশানো থেকে বিরত থাকার নির্দেশনা দেন তারা। এরপর শহরের খাবার হোটেল ও ইফতারির দোকানগুলো পরিদর্শন করেন এবং ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ও হাইড্রোজ না মেশানোর জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন। সেই সাথে প্রতিটি খাবার হোটেলে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়িদের বলা হয়। এরপর পুরাতন বাজারে মাছ, মাংস ও তরিতরকারী ব্যবসায়ীদের মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত এবং সরকার নির্ধারিত মুল্যে ভোক্তাদের কাছে পণ্য বিক্রয়ের নির্দেশ দেন।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, রমজানের শুরুতে ব্যবসায়িদের সচেতন ও সতর্ক করার জন্য তারা বিভিন্ন বাজারে যাচ্ছেন। এরপর যারা নিয়মনীতি লংঘন করে সরকারী নিদের্শনা অমান্য করে ভোক্তাদের সাথে প্রতারণা করবে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি। এসময় তাদের ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু জাফর সাবু, জেলা মার্কেটিং অফিসার, অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিশেষে পুরাতন বাজার কমিটির কার্যালয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ, পাইকারি বিক্রেতা, কাঁচামাল সরবরাহকারি এজেন্টসহ বিক্রেতাদের সাথে আলোচনা করেন এবং তাদেরকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল নিয়ন্ত্রন এবং রমজানে প্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পরামর্শ দেন। সেইসাথে ২রা রমজান থেকে এব্যাপারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!