1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

২৪০ রানের বিশাল ব্যবধানে টাইগারদের পরাজয়

  • আপডেট হয়েছে : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ১১৭ বার পড়া হয়েছে

 

ভারতের দেয়া ৩২৫ রানের লক্ষ্যে নেমে সাজঘরমুখী হতে শুরু করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক কথায় ব্যাটিং ধসের মুখোমুখি হয় তারা। ১১ রানে প্রথম ৩ উইকেট, এরপর আরো ৩ উইকেট তারা হারায় আরো ১১ রান করতে। আর শেষ ৪ ব্যাটসম্যানকে বাংলাদেশ হারিয়েছে ৩৭ রানের ব্যবধানে। ২৩.৫ ওভারে ৮৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে তারা হেরেছে ২৪০ রানে।

বাংলাদেশের ব্যাটিং ধস শুরু হয় সৌম্য সরকারকে দিয়ে। চতুর্থ ওভারে সৌম্যকে (২) দিনেশ কার্তিকের ক্যাচ বানান উমেশ যাদব। একই ওভারে সাব্বির রহমানকে বোল্ড করেন তিনি। পরের ওভারে ইমরুল কায়েসকে ৭ রানে উমেশের ক্যাচ বানান ভুবনেশ্বর কুমার। ১১ রানে নেই ৩ উইকেট।

প্রতিরোধ গড়ার বদলে আরো উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সপ্তম ওভারে ভুবনেশ্বর তুলে নেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর উইকেট। উমেশ তার চতুর্থ ওভারে মোসাদ্দেক হোসেনকে বানান কার্তিকের ক্যাচ। ২২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

এর পর ছোটখাটো প্রতিরোধ দেখা গিয়েছিল মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে। তবে এ জুটি ২৫ রানের বেশি করতে পারেনি। মোহাম্মদ সামির বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দেন মুশফিক (১৩)। ৪৭ রানে বাংলাদেশের নেই ৭ উইকেট। পরে ৩০ রানের জুটি গড়েন মিরাজ ও সানজামুল ইসলাম। জশপ্রীত বুমরাহ বাংলাদেশের ইনিংস সেরা ব্যাটসম্যান মিরাজকে (২৪) সাজঘরে পাঠান। দলীয় ৮৩ রানে সানজামুল ১৮ রানে শিকার হন রবিচন্দ্রন অশ্বিনের। রুবেল হোসেনকে বোল্ড করে বাংলাদেশকে গুটিয়ে দেন হার্দিক পান্ডে।

উমেশ ও ভুবনেশ্বর ৩টি করে উইকেট নেন। এর আগে বোলিংয়ে শুরুর সঙ্গে শেষটা মিলেনি। ২১ রানের মধ্যে ভারতের ২ উইকেট নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩২৪ রান।

চ্যাম্পিয়নস ট্রফির আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাশরাফি ‍মুর্তজাকে বিশ্রাম দেওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। টস জিতে তিনি নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সতীর্থদের কাছে শুরুতে ভালো সাড়া পান তিনি।

২১ রানের মধ্যে ভারতের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ফেরায় বাংলাদেশ। রুবেল হোসেন তার প্রথম বলে বোল্ড করেন রোহিত শর্মাকে (১)। মোস্তাফিজুর রহমান দলীয় সপ্তম ওভারের প্রথশ বলে বোল্ড করেন আজিঙ্কা রাহানেকে (১১)।

পরে শক্ত প্রতিরোধ গড়েন শিখর ধাওয়ান ও দিনেশ কার্তিক। তাদের ১০০ রানের জুটিটি ভাঙেন সানজামুল। ধাওয়ানকে ৬০ রানে মিডউইকেটে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান তিনি। পরে কেদার যাদবের সঙ্গে কার্তিকের ৭৫ রানের জুটিটিও বিচ্ছিন্ন করেছেন সানজামুল। যাদবকে ৩১ রানে বোল্ড করেন এ বাঁহাতি স্পিনার।

৯৪ রানে রিটায়ার্ড আউট হন কার্তিক। রুবেল তার দ্বিতীয় উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজাকে (৩২) ক্যাচ বানান সাকিবের। নিজের নবম ও ইনিংসের শেষ ওভারে তৃতীয় বলে রবীচন্দ্রন অশ্বিনকে বোল্ড করেন রুবেল। ইনিংসের দ্বিতীয় সেরা ৮০ রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!