1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

১৯৯ রানের বিশাল জয় পেল বাংলাদেশ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৪৫ বার পড়া হয়েছে

বেলফাস্টে আয়ারল্যান্ড উলফস দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৯৯ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশী একাদশের করা ৭ উইকেটে ৩৯৪ রানের জবাবে স্বাগতিক দলটি গুটিয়ে গেছে ১৯৫ রানে।

বাংলাদেশী একাদশের পক্ষে মোস্তাফিজ, মাশরাফি, রুবেল ও সাকিব ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন শুভাশীষ রায় ও সৌম্য সরকার। স্বাগতিকদের পক্ষে ওপেনার জ্যাক টেক্টর সর্বোচ্চ ৬০ রান করেছেন।

এর আগে  স্বাগতিক আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৪ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে স্বাগতিকদের করতে হবে ৩৯৫ রান।

বুধবার বিকেলে বেলফাস্টের স্টরমন্টে ক্রিকেট গ্রাউন্ডে শুরু হওয়া ম্যাচটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের স্কোর গড়েন সাব্বির রহমান রুম্মন। সৌম্য সরকার আউট হওয়ার পর মাঠে নেমে ৮৬ বলে দারুন সেঞ্চুরি উপহার দেন তিনি। এছাড়া ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৮৭ রানের ইনিংস।  ক্রেইগ ইয়াংয়ের হাতে তালুবন্দী হয়ে ফেরার সময় তামিমের সেঞ্চুরি মিসের আফসোস হতেই পারে। কারণ আর মাত্র ১৩টি রান হলে শতক পূর্ণ করতেন তিনি।

তবে ম্যাচটিতে ঝলে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ । তার ব্যাট থেকে এসেছে ৪৯ রান। মাত্র ১ রানের জন্য অর্ধশতক হয়নি তার। এছাড়া সাকিব আল হাসানও খেলেন ঝড়ো ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ২৪ বলে ৪১ রান করেছেন মুশি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!