1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হাপিশ লক্ষ লিটার মদ, দায় চেপেছে ইঁদুরের কাঁধে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৫ মে, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

বিহার পুলিশের কর্মকর্তাদের কথা যদি সত্যি হয়, তাহলে ওই রাজ্যের মূষিক, মানে ইঁদুরদের এখন আর সুস্থ থাকার কথা নয়।

এমনকি তাদের চলাফেরারও ক্ষমতা থাকার কথা নয়!

গত এক বছরে তারা প্রায় ন’লাখ লিটার মদ খেয়ে নিশ্চয়ই এখন ‘তুরীয়’ আনন্দে রয়েছে।

বিহারে গত বছর এপ্রিল মাস থেকে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে সারা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনী মদের বোতল বাজেয়াপ্ত হওয়ার পরে সেগুলো বিভিন্ন থানার ‘মালখানা’য় রাখা হয়েছিল।

পরিমাণ নেহাত কম নয় – ৫.১১ লাখ লিটার ভারতে তৈরি বিদেশী ব্রান্ডের মদ, প্রায় তিন লাখ লিটার দেশী মদ আর ১২ হাজার বিয়ারের বোতল।

এখন সিনিয়র কর্মকর্তারা বাজেয়াপ্ত হওয়া সেই সব মদের বোতলের হিসাব চাইতেই থানার বড়বাবুরা জানিয়েছেন বোতলের ছিপি নষ্ট করে ভেতরের মদ খেয়ে নিয়েছে ইঁদুরের দল, আর কিছু বোতল ভেঙ্গে গেছে।

কিন্তু বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেওয়া এই তথ্য অবিশ্বাস্য লেগেছে শীর্ষ কর্মকর্তাদের।

যদিও সংবাদমাধ্যমের সামনে সেই সন্দেহটা প্রকট করেননি তাঁরা, তবে বাজেয়াপ্ত হওয়া ওই বিপুল পরিমাণ মদের বোতল ব্ল্যাক-মার্কেটে চলে গেছে, না-কি সত্যিই ইঁদুরে মদ খেয়ে নিয়েছে – তারই তদন্ত শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসকে সিংঘল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “পাটনার আইজি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেওয়া হবে।”

ইঁদুর দল মদ খেয়েছে কী-না, তা নিয়ে তদন্ত শুরুর দিনেই দুই পুলিশ কর্মী গ্রেফতার হয়েছেন মদ খাওয়ার দায়ে।

পাটনার সিনিয়র পুলিশ সুপারিন্টেনডেন্ট মনু মহারাজ বলছেন, বৃহস্পতিবার একটি পুলিশ ব্যারাকে পরিদর্শন করতে গিয়ে তিনিই দুই পুলিশ সদস্যকে মদ্যপ অবস্থায় দেখতে পান।

তাঁদের ধরতে গেলে মি. মহারাজের ওপরেই চড়াও হন ওই দু’জন। এঁদের একজন আবার বিহার পুলিশ কর্মী সংগঠনের নেতা।

আদালত দু’জনকেই জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।সূত্র- বিবিসি বাংলা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!