এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের অছিম উদ্দীনের ছেলে ওয়ারেছ আলী (৬৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে সবার অজান্তে অছিম উদ্দীন গোয়াল ঘরের টুইয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনেক খোঁজা-খুঁজির পর শনিবার সকালে গোয়াল ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি অছিম উদ্দীন দীর্ঘ দিন থেকে মানসিক রোগে ভুগছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।