সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ আসনে জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা এমপি কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা ও নৌকা সম্বলিত ক্রেস্ট প্রদান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শহিদুল্লাহ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজিয়া বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী, ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ জাহাঙ্গীর আলম মন্জু, গোলাম মোস্তফা বাবুল, সাজেদুল ইসলাম, গোলাম কবির মুকুল, এস এম আশিকুজ্জামান প্রামাণিক তুহিন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহন শেষে উপস্থিত সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে অনুষ্ঠানে গোলাম মোস্তফা আহম্মেদ এমপি বলেন, আপনাদের সেবা প্রদান করার মধ্য দিয়ে সুন্দরগঞ্জ অবহেলিত জনগণের সঠিক স্বাস্থ্য সেবায় প্রদান করে। বর্তমান সরকারের স্বপ্ন স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি অনুরোধ করেন।