1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

সাদুল্লাপুরে আট বছরে শিশু ধর্ষণের শিকার : অভিযুক্ত ফরিদ কারাগারে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুরে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফরিদ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরআগে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় গ্রামের নিজের বাড়ি থেকে ফরিদকে গ্রেফতার করে পুলিশ।

সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় গ্রামের মৃত আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে ফরিদ।

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস জানান, বুধবার দুপুরে ফরিদ মিয়া একই গ্রামের ওই শিশুটিকে ফুসলিয়ে বাড়ীর পাশ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই ফরিদ পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সাদুল্লাপুর থানায় বুধবার রাতে ফরিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ফরিদকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুকে ধর্ষণের মামলায় ফরিদ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!