1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

সাদুল্যাপুরের ধাপেরহাট ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৯ মে, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত (স্বারক নং ৪৬.০০.৩২০০.০১৭.২৭.০০৩.১৬.৩৬৭) এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রহিমা খাতুন বলেন, রফিকুল ইসলাম নওশার বরখাস্তের বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আদেশ হাতে পাইনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শেষে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নওশা (ঘোড়া প্রতীক) ফল ঘোষণায় অনিয়মের অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে তৎকালীন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলনের নেতৃত্বে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনছার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় অবরোধকারীরা বিক্ষোভ করে পুলিশের দু’টি গাড়ি ভাঙচুরের পর ইউএনও, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা চালান। এতে ১০ জন আহত ও লেবু মন্ডল নামে এক ব্যাংক কর্মচারী আহত হয়ে মারা যান।

এ ঘটনায় নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশাকে প্রধান আসামি করে ৪২ জনের নাম উল্লেখসহ তিন-চার হাজার জনকে আসামি করে দু’টি মামলা করা হয়। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস ও রামজীবন ভৌমিক বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!